নিজস্ব প্রতিবেদক | ১২:৩০ এএম, ২০২২-০৯-১১
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটির লংগদু উপজেলার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সাবেক ছাত্রনেতা আব্দুর রহীমকে সভাপতি, আবু বকর ছিদ্দিক মামুনকে সাধারণ সম্পাদক ও আলমগীর হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে এই কমিটি ঘোষণা করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান।
বৃহস্পতিবার লংগদু উপজেলা সদরের একটি মিলনায়তনে অনুষ্ঠিত পাকুয়াখালী হত্যাকান্ডের আলোচনা সভা শেষে এ কমিটি ঘোষণা করা হয়। পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের লংগদু উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মুজিবর রহমান।
বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সহ সভাপতি শেখ আহমদ রাজু, মহা সচিব আলমগীর কবির, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আলম খান, সহ সম্পাদক রুহুল আমীন, সাবেক উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, পিসিএনপির খাগড়াছড়ি জেলা সভাপতি আব্দুল মজিদ, রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, পিসিএনপির বাঘাইছড়ি সভাপতি আবু কাইয়ুম,পিসিসিপির কেন্দ্রীয় সভাপতি সাকিব ফরাজি, মহিলা পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোরশেদা আক্তার, রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক আসমা মল্লিক, পিসিসিপির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি হাবীব আজম সহ অন্যান্যরা। আগামী এক মাসের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেয়া হয় ঘোষিত আংশিক কমিটির নেতৃবৃন্দকে।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited